প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আঃলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২০

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আঃলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী


কুতুবউদ্দিন রাজু,চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। রবিবার (১৭ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে রেজাউল করিম প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম. এ লতিফ এবং চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন বলে জানা গেছে।

Post Top Ad

Responsive Ads Here