কাউখালীতে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৫, ২০২০

কাউখালীতে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।


 বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, জেলা পরিষদের শাহাজাদী শাহিন রেবেকা চৈতী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সহ-সভাপতি তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, সুনীল কুন্ডু, ওসি তদন্ত মোঃ রাজিব, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সিকদার মোঃ দেলোয়ার হোসেন, শেখ সামচ্ছুদ্দোহা চাঁন, এলিজা সাঈদ, জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও কাউখালী প্রেসক্লাবের সদস্য বৃন্দ এবং আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নেয়া হয় । 

Post Top Ad

Responsive Ads Here