আবাসিক হোটেল থেকে তরুনী ঈশিতার লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ০৪, ২০২০

আবাসিক হোটেল থেকে তরুনী ঈশিতার লাশ উদ্ধার


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পর্যটন নগরী কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ঈশীতা বেগম (১৮) নামের এক তরুনীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে হোটেল কক্ষের তালা ভেঙে তারা এ লাশ উদ্ধার করে। হোটেলের রেজিস্টার অনুযায়ী ঈশিতা যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী।


হোটেলের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৯ ফেব্রæয়ারী শনিবার ঈশিতা তার স্বামী রাজ্জাকের সাথে কুয়াকাটা ঘুরতে এসে হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেয়। সোমবার বিকালে রাজ্জাক হোটেল কর্মচারীদের কিছু না বলে কক্ষে তালা মেরে একা হোটেল থেকে চলে যায়। পরে হোটেল কর্মচারীদের সন্দেহ হলে তারা দীর্ঘ সময় দরজায় কড়া নেড়ে কোন শারা-শব্দ না পেয়ে মহিপুর থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে হোটেল কক্ষের তালা ভেঙে ঈশীতার লাশ উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here