নির্দেশনা অমান্য করে যাত্রী পারাপার, আটক ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১১, ২০২০

নির্দেশনা অমান্য করে যাত্রী পারাপার, আটক ৩



ভোলার ইলিশায় সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রী পারাপার করায় নৌকাসহ তিন মাঝিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় নারী-শিশুসহ ১০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে ইলিশা ঘাটে এ ঘটনা ঘটে।

ভোলা কোস্ট গার্ড বেইজের সাব লেফটেন্যান্ট এ জেড এম জহুরুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আটক তিন মাঝি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ১০ জন যাত্রী নিয়ে ইলিশা ঘাটে আসেন।

সাব লেফটেন্যান্ট জহুরুল আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইলিশা ঘাটে অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার ও নৌকাসহ মাঝিদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


সময়/দেশ

Post Top Ad

Responsive Ads Here