করোনাভাইরাস: সুস্থ হয়েছেন ১০ লাখেরও বেশি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০

করোনাভাইরাস: সুস্থ হয়েছেন ১০ লাখেরও বেশি


বিশ্বজুড়ে ১০ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে ২ লাখ ২৮ হাজার ২২৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ২০ হাজার ২৬৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৩৫৫ জন।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪১১ জন, স্পেনে সুস্থ হয়েছেন এক লাখ ৩২ হাজার ৯২৯ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ৬১০, ইরানে ৭৩ হাজার ৭৯১, ইতালিতে ৭১ হাজার ২৫২ এবং ফ্রান্সে ৪৮ হাজার ২২৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এছাড়া তুরস্কে ৪৪ হাজার ৪০, সুইজারল্যান্ডে ২২ হাজার ৬০০ জন, কানাডায় ২০ হাজার ৩২৭, অস্ট্রিয়ায় ১২ হাজার ৭৭৯, বেলজিয়ামে ১১ হাজার ২৮৩, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫৯, অস্ট্রেলিয়ায় পাঁচ হাজার ৬৮৫ এবং মালয়েশিয়ায় চার হাজার ৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬১ হাজার ৬৬৯ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৮২ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৩ হাজার ৫৯১ জন।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ২৭৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৮৯৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৬২ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।



সময়/আন্ত/রাজ

Post Top Ad

Responsive Ads Here