ফরিদপুরের বোয়ালমারীতে সংঘর্ষের ঘটনায় ঢাকায় থেকে কোপের আসামি হলেন কেন্দ্রীয় আ’লীগ নেতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৩, ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে সংঘর্ষের ঘটনায় ঢাকায় থেকে কোপের আসামি হলেন কেন্দ্রীয় আ’লীগ নেতা


ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে না থেকেই আসামি হলেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি প্রয়াত আব্দুর রউফ মিয়ার ছেলে আ’লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সাবেক সহসম্পাদক আব্দুলাহ আল মামুন। 

গত ২৯ এপ্রিল আ’লীগের কেন্দ্রীয় নেতা মামুনকে হুকুমের আসামিসহ ৪৩ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় একটি মামলা করেছেন বেলজানী গ্রামের বাসিন্দা মো. মামুন মোল্যা।

এ জাহার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বেলজানি গ্রামের জিন্নাহ মাতুব্বর ও আ’লীগ নেতা আলাউদ্দিন মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ ও ৮ এপ্রিল বেলজানি গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় গ্রæপের কমপক্ষে ৩০ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ভাংচুর লুটপাট হয়। এ ঘটনার আগে থেকেই আব্দুল্লাহ আল মামুন ঢাকাতে অবস্থান করা সত্বেও তাকে হুকুম এবং কোপের আসামি করে জিন্নাহ মাতুব্বর গ্রæপের মামুন মোল্যা থানায় মামলা করেন। আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ঢাকাতে বসবাস করে আসছেন।

এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার আগে থেকেই আমি ঢাকায় অবস্থান করছি। আমিসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে না থাকলেও প্রতিপক্ষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের নামে মিথ্যা মামলা করেছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, বাদী তার এজাহারে আসামি করেছে তাকে এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন এই ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে শনিবার অপর পক্ষের থেকে। এনিয়ে এঘটনায় দুই পক্ষে থেকেই দুটি মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here