ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, শহীদ মিনার পরিষ্কার করল ফরিদপুরের শুভসংঘ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২১

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, শহীদ মিনার পরিষ্কার করল ফরিদপুরের শুভসংঘ


সঞ্জিব দাস, ফরিদপুর।।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার পরিষ্কার করল কালের কণ্ঠ শুভসংঘ ফরিদপুর জেলা শাখা। বুধবার দুপুরে ফরিদপুরের অম্বিকা ময়দানে অবস্থিত শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় কালের কণ্ঠ শুভসংঘ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রেজভী জামান। আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবিদ শরীফ আমির, সাংগঠনিক সম্পাদক অনুপম রায়, শেখ রিয়াদ, অর্থ সম্পাদক রনি রায় প্রমূখ। শুভসংঘের এই ভিন্নধর্মী কাজ প্রশংসা কুড়িয়েছে জনমানুষের কাছে।

শুভসংঘের বন্ধুরা বলেন, তারা সকলে মিলে শহীদ মিনার পরিষ্কার করতে পেরে গর্ববোধ করছে। তারা আরো বলেন, শুধু একুশে ফেব্রুয়ারি নয়, বছরের প্রত্যেকটা দিন শহীদ মিনারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। শহীদ মিনারে কোনো সময় জুতা না পড়ে ওঠার জন্য তারা সকলের কাছে আহ্বান জানান।

Post Top Ad

Responsive Ads Here