ফরিদপুরের আবাসিক হোটেল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারি ১৯, ২০২১

ফরিদপুরের আবাসিক হোটেল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার



নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুর জেলা শহরের গোয়ালচামট শরীয়তউল্লাহ বাজার সংলগ্ন আবাসিক হোটেল গোল্ডস্টার এর একটি কক্ষ থেকে চুনু (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।


বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারী)  রাত আনুমানিক ১১ টার দিকে হোটেল বয় দরজায় কড়া নেড়ে তাকে ডেকে ওঠাবার চেষ্টা করে। কিন্তু তার কোন সাড়া পাওয়া যায় না।পরবর্তীতে সে হোটেলের উপরের কারনিস দিয়ে উঁকি মেরে দেখে গলায় রশি পেচানো অবস্থায় উক্ত ব্যক্তির লাশ ঝুলে আছে।



বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে ডিবি ওসি সুনীল কর্মকার সহ গোয়েন্দা বিভাগের কর্মরত পুলিশ  উপস্থিত হন।পরে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্ট্রি খাতা অনুযায়ী জানা যায় গত ১৪ ফেব্রুয়ারি থেকে তিনি উক্ত হোটেলের ৪০৮ নং কক্ষে অবস্থান করছিলেন।তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানায়।  জানা যায় গত একমাস ধরে তিনি শরীয়তপুরের বাইরে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এটি আত্মহত্যা হতে পারে।




Post Top Ad

Responsive Ads Here