হাট বাজার ইজারায় ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে রেকর্ড পরিমাণ রাজস্বের সংস্থান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২১

হাট বাজার ইজারায় ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে রেকর্ড পরিমাণ রাজস্বের সংস্থান





ফরিদপুর প্রতিনিধি :
উৎসব মূখর পরিবেশে এ যেন এক অন্য রকম স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা দিয়েছিলো ফরিদপুর সদর উপজেলার হল রুমে। সদর উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে বসে ছিলো ১৪২৮ বাংলা সনের হাট বাজার ইজারা বন্দোবস্তের জন্য। হাট বাজার ইজারায় এবার রেকর্ড পরিমাণ রাজস্বের সংস্থান হয়েছে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ড্রপিং এর জন্য সময় নির্ধারণ করা হয়েছিলো। এরপর দুপুর ৩টায় ওপেনিং করা হয় টেন্ডার বাক্স। এতে সদর উপজেলার ৪৭ টি হাটের ইজারা দেয়া বিজ্ঞপ্তি দেখে ১৭৫জন ব্যক্তি অংশ নেয়।

 
গতবারের তুলনায় এবার তিন গুন রাজস্ব আদায় হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে। গতবার হাট বাজার ইজারায় দেয়া থেকে রাজস্ব আদায় হয়েছিলো ১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৪শত ২৫ টাকা। আর এবার সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতে ৪ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৮১৭ রাজস্ব আদায় হয়। এরমধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট। এবার হাটটি বিক্রি হয় ৯৬ লাখ ১০ হাজার ১শত টাকায়।


হাট বাজার ইজারা প্রক্রিয়ার সার্বিক তত্বাবধানে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা। এসময় অন্যদের মধ্যে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আজাহারুল ইসলাম, মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী সহ উপজেলার প্রতিটি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের চেয়ারম্যান ও টেন্ডারে অংশ নেয়া ব্যক্তিবর্গ। 


এসময় উপজেলা প্রশাসনের এমন নিরপেক্ষ ভূমিকা দেখে প্রশংসা করেন টেন্ডারে অংশ নেয়া ব্যক্তিগন। এখন থেকে প্রতিবছর এমন ভাবে হাট বাজার টেন্ডার প্রক্রিয়া চলমান রাখার দাবি করেন সকলে।

Post Top Ad

Responsive Ads Here