এ কে আজাদ আইসিসি বাংলাদেশের সহ সভাপতি হওয়ায় ব্যবসায়ী নেতা খায়ের মিয়ার শুভেচ্ছা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারি ১৭, ২০২১

এ কে আজাদ আইসিসি বাংলাদেশের সহ সভাপতি হওয়ায় ব্যবসায়ী নেতা খায়ের মিয়ার শুভেচ্ছা

 


ফরিদপুর প্রতিনিধি :
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স(আইসিসি) বাংলাদেশ এর নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রি এর পরিচালক মোঃ খায়ের মিয়া। 


তিনি আইসিসির মতো একটি বিশ্ব সেরা ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে জোরালো ভূমিকা রাখবেন এমন আশাবাদ ব্যক্ত করেন খায়ের মিয়া।  


উল্লেখ্য গত ১৫ ফেব্রæয়ারী অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির নির্বাহী বৈঠকে এ কে আজাদকে এ পদে নির্বাচিত করা হয়। 


২০২০ সালের ১ জুলাই লতিফুর রহমানের মৃত্যুতে ভাইস প্রেসিডেন্টের পদটি শূন্য হয়ে যায়। এরই প্রেক্ষিতে আট মাসের মাথায় পদটি আবারও পূর্ণতা পেল।


বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদের সুযোগ্য নেতৃত্বেই হা-মীম গ্রæপ বাংলাদেশের তৈরি পোশাক খাত সম্প্রসারণে অসামান্য সাফল্য অর্জন করেছে। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের প্রাক্তন সভাপতি হিসাবে দেশের শিল্প খাতের উন্নয়নে নীতি নির্ধারণে অবদান রেখেছেন।


এ কে আজাদ দেশের অন্যতম দৈনিক পত্রিকা- দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা। এ কে আজাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক। তিনি বিভিন্ন সময়ে তাঁর সাফল্যের জন্য অসংখ্য আর্থ-সামাজিক পুরষ্কারে ভূষিত  হয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here