আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু



আমতলী (বরগুনা) প্রতিনিধি:

টিভির বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে দুই সন্তানের জননী প্রীতিলতা নামের এ নারীর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পাতাকাটা গ্রামে শুক্রবার সকালে। 

জানাগেছে, উপজেলার পাতাকাটা গ্রামের বিপ্লব রায়ের স্ত্রী প্রীতিলতা শুক্রবার সকালে মাল্টিপ্লাগ থেকে ভিটির বিদ্যুৎ সংযোগ দেয়। এমন মুহুর্তে ওই মাল্টিপ্লাগ থেকে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে প্রীতিলতা গুরুতর আহত হয়। দ্রæত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোসাঃ মার্জিয়া আক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। 

প্রীতিলতার স্বামী বিপ্লব বলেন, খুব সকালে খুম থেকে উঠে মাল্টিপ্লাগ থেকে টিভির লাইন দিচ্ছিল। এমন মুহুর্তে প্রীতিলতা বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসাঃ মার্জিয়া আক্তার বলেন, হাসপাতালে আনার পূর্বেই প্রীতিলতা মারা গেছেন। 

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে প্রীতিলতার মরদেহ পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here