কলাপাড়ায় এবার আধুনিক মেশিনে কৃষকের ক্ষেতের ধান কাটা হলো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৮, ২০২১

কলাপাড়ায় এবার আধুনিক মেশিনে কৃষকের ক্ষেতের ধান কাটা হলো



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

   কলাপাড়ায় এবার প্রথম বারের মত আধুনিক মেশিন দিয়ে কৃষকের ক্ষেতের বোরো ধান কাটা হয়েছে। বুধবার দুপুরের দিকে চম্পাপুর ইউনিয়নের মাসুয়াখালী গ্রামে কম্বাইন্ড হার্ভেষ্টার প্রযুক্তির সাহায্যে কৃষকের জমির ধান কর্তন করা হয়। মুজিব শতবর্ষে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদ বøক প্রদর্শী ফসলের শস্য কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপ-পরিচালক একে এম মহিউদ্দিন। 


এসময় কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন, জেলা প্রশিক্ষন কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক এবং স্থানীয় কৃষকসহ গন্যমান্য ব্যক্তি বর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এ এলাকায় বোরো ধানের চাষ গত বছরের চেয়ে এবার লক্ষ মাত্রা বেশি নির্ধারন করা হয়েছে। এবছর প্রায় ছয় হাজার কৃষক তিন হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো চাষ করেছে। কলাপাড়ায় কৃষকদের ধান কাটার জন্য পাঁচটি মেশিন বরাদ্ধ হয়েছে যা দিয়ে কৃষকের উৎপাদন খরচ ও সময় সাশ্রয়ী হবে বলে তিনি সাংবাদিকদের জানান। 


Post Top Ad

Responsive Ads Here