এশিয়ার ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি নারী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১

এশিয়ার ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি নারী





নিউজ ডেস্কঃ

গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এশিয়ার শীর্ষ ১০০ জন বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের তিন নারী। 

সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট ‘দ্য এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ শিরোনামে গত সোমবার এ তালিকা প্রকাশ করেছে।

এতে স্থান পাওয়া বাংলাদেশি বিজ্ঞানীরা হলেন- লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের (এমএএলএফ) চেয়ারম্যান সালমা সুলতানা, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ইমিউনোলজি বিভাগের প্রধান ড. ফেরদৌসী কাদরী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সায়মা সাবরিনা।

এশিয়ান সায়েন্টিস্টের ওয়েবসাইটে বলা হয়, এবার ষষ্ঠবারের মতো এ তালিকা করা হয়েছে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কোভিড–১৯ এর মতো এ বছরের গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় ভূমিকা রাখা গবেষক ও উদ্ভাবকদের এবার বেছে নেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here