পতেঙ্গায় তেলবাহী ট্যাংকারে আগুন, নিহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১

পতেঙ্গায় তেলবাহী ট্যাংকারে আগুন, নিহত ২

 




নিউজ ডেস্কঃ


চট্টগ্রামের পতেঙ্গায় ‘এমটি ইরাবতী’ নামে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। এতে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।


আহতরা হলেন- আবু সুফিয়ান, সাহাব উদ্দিন ও মনির হোসেন। তারা ওই ট্যাংকারে কাজ করতেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।




















চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল নয়টার দিকে আগুনে দগ্ধ তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তারা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এর মধ্যে আবু সুফিয়ান ও সাহাব উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Post Top Ad

Responsive Ads Here