ফরিদপুর জেলা পূজা কমিটির পক্ষে মন্দিরে মন্দিরে চাউল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

ফরিদপুর জেলা পূজা কমিটির পক্ষে মন্দিরে মন্দিরে চাউল বিতরণ



ফরিদপুর প্রতিনিধি:
করোনা কালীন লকডাউন সময়ে ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে পৌরসভার একশত পাচঁটি মন্দিরে ফরিদপুর জেলা পূজা কমিটির সভাপতি, বেঙ্গল ব্যাংকের পরিচালক ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি এর পক্ষ থেকে মন্দিরের পুরোহিত ও পূজারীদের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে।


শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় শহরের গোয়ালচামটের শ্রীধাম শ্রীঅঙ্গনে এই চাল বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রীঅঙ্গন এর সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, ইসকন মন্দিরের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শিব প্রিয়ানন্দ, স্বামী সুমধুর আনন্দ, জেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, পৌর পূজা কমিটির সভাপতি রাম দত্ত, সহসভাপতি ও কাউন্সিলর বিধান কুমার সাহা, শিব প্রসাদ দাস, বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, শংকর সাহা, বিভাস দত্ত, জয় বিশ্বাস, সঞ্জয় কর্মকার, বিষ্ণুপদ পাল, তুষার দত্ত, অশোক রাহুত বাপন, সঞ্জয় কর বাবু, ব্রজ গোপাল দত্ত, প্রসাদ সাহা, অনুপ সাহা, অতুল বিশ্বাস, উৎপল কুমার দত্ত, অতনু দত্ত, প্রমূখ।


এসময় মন্দিরের পূজারীদের মাঝে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মন্দিরে ২৫কেজি করে চাল বিতরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here