ফরিদপুরের সালথায় সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

ফরিদপুরের সালথায় সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন



ফরিদপুর প্রতিনিধি :  
ফরিদপুরের সালথায় ভাতিজার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে কর্মী সমর্থক ও গ্রামবাসীকে নিয়ে মানববন্ধন করেছেন আব্দুর রব মোল্যা নামে এক ব্যক্তি। শুক্রবার বেলা ১১টার দিকে যদুনন্দি ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


আব্দুর রব মোল্যা ফরিদপুর জেলা পরিষদের একজন সদস্য। তিনি যদুনন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং দীর্ঘ ২৪ বছর যাবত ওই ইউপির চেয়ারম্যান ছিলেন। মানববন্ধনে এসে তিনি বলেন, আপন ভাতিজা কাইয়ুম মোল্যা (৩১) গত ৯ বছর আগে পুরান ঢাকার দর্জি বিশ^জিত হত্যা মামলার এক আসামীকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালায়। এরপর গত সাত মাস আগে দেশে ফিরে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে। এই সময়ে তার বাহিনী একাধিক ব্যক্তিকে হামলা করে আহত করেছে। 


মানববন্ধনে বলা হয়, কাইয়ুম বাহিনী বাজারের ও বিভিন্ন নিরীহ ব্যক্তির জমি দখলের চেষ্টা করছে। গত ১৯ এপ্রিল হাফিজুল ওরফে ইমন নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে বাজারের পাশে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার আগে ফেব্রæয়ারী মাসে নবকাম কলেজের লতিন মোল্যার উপরে রড ও হাতুড়ি নিয়ে হামলা করে। গত বছরের ১৩ অক্টোবর রাতে নিজামুল মোল্যা (৪২), ইয়াছিন (৩০) ও হাবিব (২৮) নামে তিনজনকে কুপিয়ে আহত করে এই বাহিনী। 


মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মান্নান মোল্যা, হানিফ মুন্সি, ফিরোজ মোল্যা, শাহাদাৎ মোল্যা প্রমূখ। পরে তাকে আটকের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।  


এদিকে সকল অভিযোগই পুরোপুরি অসত্য দাবি করে কাইয়ুম মোল্যা বলেন, আমার চাচা আব্দুর রব মোল্যা দীর্ঘ ৩০ বছর যাবত এলাকার শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন। আট মাস আগে তার নামে থানায় কোন মামলা বা অভিযোগের রেকর্ডও ছিলনা বলে তিনি দাবি করেন।  

নিজেকে ঢাকা কলেজের ছাত্র উল্লেখ করে কাইয়ুম বলেন, মেডিকেল যন্ত্রপাতির ব্যবসা করার কারণে আমি মাঝেমধ্যে ভারতে যাই। তবে জগন্নাথের ছেলেদের সাথে আমার সম্পর্ক নেই। তিনি বলেন, একসময় ছাত্রলীগ করতাম এখন ঢাকা উত্তর যুবলীগের সদস্য হয়ে রাজনীতি করছি।  


সালথা থানার অফিসার ইনর্চাজ মোঃ আসিকুজ্জামান জানান, কাইয়ুম এর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি হাফিজুল ওরফে ইমন এর উপর হামলার অভিযোগে। এই ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এখন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন অপরাধ করলে কাওকেই ছাড়া হবেনা।

Post Top Ad

Responsive Ads Here