ফরিদপুরে শামিম হক এর পক্ষ থেকে ঘরে ঘরে খাদ্য সহায়তা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

ফরিদপুরে শামিম হক এর পক্ষ থেকে ঘরে ঘরে খাদ্য সহায়তা প্রদান



ফরিদপুর  থেকেঃ

মুজিব আদর্শের সাহসী যোদ্ধা, ফরিদপুর জেলা আওয়ামী লীগ এর নিঃস্বার্থ, নিরহংকার ব্যাক্তিত্ব ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদপুরের গর্ব, অসহায় মানুষের আস্থার স্থল, বিশিষ্ঠ শিল্পপতি শামিম হক এর পক্ষ থেকে দরিদ্র ও অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সহযোগীতা।


২২ এপ্রিল বৃহস্পতিবার রাতে শামিম হকের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা শহরের টেপাখোলা এলাকার ২৪নং ওয়ার্ড, মুন্সিডাঙ্গী, আদা মাতব্বর ডাঙ্গী, খিদির বিশ্বাসের ডাঙ্গী, গুচ্ছগ্রামের অসহায় হতদরিদ্র ৫০ টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। 


প্রতিটি ব্যাগে চাউল, ডাউল, তেল, আলু, পিয়াজ,  চিনি, ছোলা, মুড়ি ইত্যাদি দেয়া হয়।


এই লকডাউনের মাঝে এসব পেয়ে প্রতিটি পরিবারের মুখে হাসি ফুটে উঠে। তারা বলেন, আল্লাহ শামিম হক কে অনেক বড় একটি মন দিয়েছে তিনি অসহায় দরিদ্র মানুষের পাশে সব সময় থাকেন আমি তাকে দেখেছি। তিনি অনেক ভালো মনের মানুষ আল্লাহ তার নেক হায়াত দান করুক। আল্লাহ তার মনের আশা পূরণ করুক।  এভাবেই যেন তিনি সবাইকে সহযোগিতা করতে পারেন আল্লাহর কাছে সেই দোয়া করি। 


এ সময় শামিম হক এর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরন করার সময় উপস্থিত ছিলেন হাবীবুল বাসার জিহাদ, আশরাফুল হাসান জয়, সুজন মাহামুদ, স্বপন মৃধা প্রমুখ।



রিফাত ইসলাম, 

Post Top Ad

Responsive Ads Here