ধর্ষণ মামলায় অভিযুক্ত মান্নার গাঁও ইউপি চেয়ারম্যান বরখাস্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১

ধর্ষণ মামলায় অভিযুক্ত মান্নার গাঁও ইউপি চেয়ারম্যান বরখাস্ত

 



সুনামগঞ্জ প্রতিনিধিঃ


ধর্ষণ মামলার অভিযোগপত্র আদালতে গ্রহণ হওয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত (১২ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো.আবু জাফর রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৩ (১) তৎসহ দণ্ডবিধি ১৮৬০ এর ৩১৩ ধরায় সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলা নং ১৮ তারিখ ৯.০৮.২০২০ এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হেনা আজিজ সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর দ্বারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আজিজ স্ত্রী-সন্তানকে লন্ডন রেখে দেশে একা বসবাস করছিলেন। এ অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত বছরের (৯ আগস্ট) রোববার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে সদর থানায় মামলা করেন। পরে তাকে শহরের পৌর এলাকা থেকে ওই মামলায় ইউপি চেয়ারম্যান মো. আবু হেনা আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here