কলাপাড়ায় এক সপ্তাহে ৩ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১

কলাপাড়ায় এক সপ্তাহে ৩ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

   কলাপাড়ায় এক সপ্তাহে তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রতিনিয়ত নতুন রোগী ভর্তি হচ্ছে। এছাড়া বর্হিবিভাগ থেকে অনেকেই চিকিৎসা নিচ্ছে অধিকাংশ শিশু ও বৃদ্ধ। হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টিকে প্রচন্ড গরম আবহাওয়া এবং বিশুদ্ধ পানির সংকটকে দায়ী করছে চিকিৎসকরা।


কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে আই,ভি স্যালাইন সংকট দেখা দিয়েছে। স্থানীয় ফার্ম্মেসীগুলোতে আই ভি স্যালাইন সংকট রয়েছে। কোম্পানীর কাছে অর্ডার করে পাওয়া যাচ্ছে না বলে ওষুধ ব্যবসায়ীরা জানান। তবে এ সুযোগে কেউ কেউ বেশী দামে বিক্রি করছে বলে আভিযোগ রয়েছে।


উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সরা জানান, ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে পার্শ্ববর্তী আমতলী ও তালতালীর কিছু সংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। এ কারনে রোগীর চাপ বেশি রয়েছে।


উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আর.এম.ও ডা. জুনায়েদ হোসেন জানান, অতিরিক্ত গরমের কারনে ডায়রিয়া দেখা দিয়েছে । তবে আই .ভি স্যালাইন কিছুটা সংকট রয়েছে। চাহিদা পাঠানো হয়েছে, দ্রæত এসে যাবে বলে তিনি জানান।  


কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার গনমাধ্যমকে বলেন,  এখানে বিশেষ কিছু এলাকায় এখনো বিশুদ্ধ পানির অভাব রয়েছে। ফলে ডায়রিয়ার প্রোকোপ অনেকটা বেশী। এছাড়া করোনার কারনেও ডায়রিয়ার সিমটম হিসেবে দেখা দিতে পারে বলে তিনি জানান।


Post Top Ad

Responsive Ads Here