চুনারুঘাটে র‌্যাবের অভিযান অবশেষে মাদক পাচারকারী রশিদ বিপুল গাঁজাসহ আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৪, ২০২১

চুনারুঘাটে র‌্যাবের অভিযান অবশেষে মাদক পাচারকারী রশিদ বিপুল গাঁজাসহ আটক

 



 




হবিগঞ্জ প্রতিনিধিঃ


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে

চিহ্নিত মাদক পাচারকারী মোঃ রশিদ মিয়াকে অবশেষে ৩০ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আটক।

 


র‍্যাব -৯ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক আবু মূসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এবং সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি জাতীয় উদ্যানের জামে মসজিদের দক্ষিণ-পশ্চিম পাশের সাতছড়ি চা বাগানের সামনে থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত পেশাদার মাদক পাচারকারী মোঃ রশিদ মিয়া (৬৫)কে আটক করে। 



আটককৃত পাচারকারী হল, মাধবপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত কেলু মিয়ার পুত্র রশিদ মিয়া। 

পরে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত রশিদ মিয়াকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে র‍্যাব-৯ । 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,  আসামী রশিদ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here