ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব-৫) এর বিশেষ অভিযানে বিদেশী ২টি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। একটি প্রেস রিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ অধিদপ্তর।
শনিবার দিবাগত রাত অনুমান ১২টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক মহানগর মতিহার থানাধীন ধান গবেষণা ইনস্টিটিউট’র মেইন গেটের পশ্চিম পার্শ্ব এলাকায় অপারেশন পরিচালনা করে। ওই সময় ০১টি বিদেশী পিস্তল, ০১টি ওয়ান শুটার গান, ০১টি ম্যাগাজিন, ০২টি এ্যামোনেশনসহ শাইরুল ইসলাম (৩০) কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি মহানগর চর শ্যামপুর এলাকর মৃত আজিজুল কসাই ছেলে। আসামীর বিরুদ্ধে মতিহার থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৫।

