জেলা প্রতিনিধি,ফরিদপুরঃ
ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম এর দিক নির্দেশনায় ওসি ডিবি সুনিল কর্মকারের নেতৃত্বে এক দল ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০০ পিছ ইয়াবা, মাদক দ্রব্য সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার শহরের স্টেশন রোড মনোরঞ্জন শীলের দোকানের সামনে থেকে মধুখালীর মছনন্দপুর এলাকার আসাদুজ্জামান নূর (২৮) ও সাইফুল ইসলাম তামিম (৩২)কে ৩০০ পিছ ইয়াবা ও সদর উপজেলার আলিয়াবাদ উনিয়নের ভাজনডাঙা শিবের মোড় থেকে ১০০ পিছ ইয়াবা সহ মোহান্মদ শাহিন মোল্লা (২৮) কে গ্রেপ্তার করা হয়।আটকদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

