সেহরি শেষে চলছিল ছিনতাইয়ের প্রস্তুতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৯, ২০২১

সেহরি শেষে চলছিল ছিনতাইয়ের প্রস্তুতি


 


চট্টগ্ৰাম প্রতিনিধিঃ


চট্টগ্রামে অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর ও সকালে নগরীর চকবাজার থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দেওয়ান বাজার এলাকার ইকবাল হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার ইমন, আব্দুল হান্নানের ছেলে মো. হামিদ আহম্মেদ ফাহিম, সৈয়দ গোলাম মোহাম্মদের ছেলে শহিদুল ইমাম শাওন, শান্তিনগর বগারবিল এলাকার আব্দুল সামাদের ছেলে মো. তুহিন, মিয়া বাপের বাড়ি এলাকার গাজী আকবরের ছেলে মো. পারভেজ ও চেয়ারম্যানঘাটা এলাকার মো. আলমের ছেলে মো. শাহীন।


চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, সেহেরি শেষে মনু মিয়াজী লেন এলাকায় চাপাতি ও ধারালো ছোরা নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ১২ জনের একটি দল। এ সময় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যান। পরে গ্রেফতার হন আরো দুজন। এর মধ্যে কারো কারো বিরুদ্ধে আগের মামলা রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here