সাগরপথে মালয়েশিয়ায় রোহিঙ্গা পাচারের চেষ্টা, দালাল আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১১, ২০২১

সাগরপথে মালয়েশিয়ায় রোহিঙ্গা পাচারের চেষ্টা, দালাল আটক


 

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ছয় রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক দালালকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে দুজন শিশু ও চারজন নারী রয়েছেন। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।


আটক নুরুল আমিন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার আলী চাঁদের ছেলে।


টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, বিকেলে কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে। এমন সংবাদে অভিযান চালিয়ে সমুদ্র সৈকত সংলগ্ন একটি বাড়ি থেকে ছয় রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দু-তিনজন পালিয়ে গেলেও এক দালালকে আটক করা হয়।



ওসি বলেন, ছয় রোহিঙ্গাকে উদ্ধারের বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে জানানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা মতে তাদের হস্তান্তরে ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here