রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় বাবা মায়ের সাথে অভিমান করে বিষপানে আতœহত্যা করেছে রাব্বি মাতুব্বর ১৮ নামের এক কিশোর। মঙ্গলবার রাতে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ভাড়া বাসায় বিষ পান করে রাব্বি অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃতঃ রাব্বি বালিয়াতলী ইউপির আমতলা পাড়া গ্রামের হামিদ মাতুব্বরের ছেলে।
মৃতের ভাই আনিস মাতুব্বর এ প্রতিবেদককে জানায়, রাব্বি পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ইটভাটায় শ্রমিকের কাজ করতো।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গনমাধ্যমকে বলেন, দুই দিন ধরে রাব্বি গোসল না করায় বাবা-মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে রাব্বি রাতে ঘরে থাকা কীটনাশক পান করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

