বিধি-নিষেধে যুক্ত হলো যেসব নতুন নির্দেশনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৬, ২০২১

বিধি-নিষেধে যুক্ত হলো যেসব নতুন নির্দেশনা


 

সময় সংবাদ ডেস্কঃ


করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধি-নিষেধের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে সরকার। এ বিধি-নিষেধ চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

বুধবার বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বিধি-নিষেধের নতুন নির্দেশনাগুলো হিসেবে উল্লেখ করা রয়েছে- স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি–বেসরকারি অফিস খোলা থাকবে, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় ডিসি জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে।


এতে আরো উল্লেখ করা হয়েছে, গণপরিবহণ আগের মতোই চলবে। তবে পর্যটন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান ও সভা-সমাবেশ বন্ধ থাকবে।


উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে চলতি বছরের ৫ এপ্রিল থেকে সাতদিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছিল সরকার। পরে তা আরো দুদিন বাড়ানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরো কঠোর বিধি-নিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা আরো সাত দফা বাড়ানো হয়েছিল। আগের ঘোষণা অনুযায়ী চলমান বিধি-নিষেধ আজ (বুধবার) মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল।

Post Top Ad

Responsive Ads Here