ফুটওভার ব্রিজে কিশোরীকে মারপিট করা সেই টিকটক হৃদয় গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৫, ২০২১

ফুটওভার ব্রিজে কিশোরীকে মারপিট করা সেই টিকটক হৃদয় গ্রেফতার


 

সময় সংবাদ ডেস্কঃ


যাত্রাবাড়ী শনিরআখড়া ফুটওভার ব্রিজের ওপরে কিশোরীকে মারপিটের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়া সেই টিকটক হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম সাদ্দাম হোসেন ওরফে হৃদয়। সে একটি হত্যা মামলারও পলাতক আসামি।

মঙ্গলবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে পাঠান একজন সচেতন নাগরিক। ভিডিওটিতে দেখা যায় কোনো একটি ফুটওভার ব্রিজের ওপর পথচারীদের উপস্থিতিতেই এক কিশোরীকে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালি এবং নির্বিচারে মাথায় ও গালে আঘাত করছেন এক যুবক। ঘটনাস্থলে ওই যুবকের সঙ্গে এক তরুণীসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। পরে অবশ্য পুলিশ জানতে পারে ঘটনাটি ঘটেছে যাত্রাবাড়ী থানার শনির আখড়া ফুটওভার ব্রিজের ওপর।


সোহেল রানা বলেন, ভিডিওটি হাতে পেয়ে, যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামের কাছে ভিডিওটি পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। ওসি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ও ভিকটিমকে খুঁজে বের করতে তার একটি টিমকে নিয়োজিত করেন।



তিনি আরও বলেন, ভিকটিমকে খুঁজে বের করে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এ বিষয়টির সঙ্গে লেগে থেকে অপরাধীকে খুঁজে বের করে তাকে আইনের আওতায় এনে পেশাগত আন্তরিকতার পরিচয় দিয়েছেন ওসি যাত্রাবাড়ী। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here