শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগের মতো চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম: শিক্ষামন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগের মতো চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম: শিক্ষামন্ত্রী

 


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরে আগের মতো সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম


শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া সম্পন্ন হওয়ার পর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এরপর শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম আগের মতো চালু হবে।


শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে করোনাভাইরাসের টিকার আওতায় নিয়ে আসা হবে। এই টিকা কর্মসূচি আবাসিক শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর হলগুলো খুলে দেওয়া হবে। তখন বিশ্ববিদ্যালয়ের সরাসরি ক্লাস শুরু হবে।



তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষতিপূরণে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত করে তা বাস্তবায়নে কার্যক্রম নেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি গাইডলাইন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

Post Top Ad

Responsive Ads Here