আশুগঞ্জে এক মণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

আশুগঞ্জে এক মণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক


 

সময় সংবাদ ডেস্কঃ


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। 

আটক হলো নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. সাইফুল ইসলাম রাসেল, নরসিংদী জেলার সদর উপজেলার

নাগরিয়া কান্দি এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. সাগর মিয়া, ঢাকা জেলার দক্ষিণ খান মধুবাগ এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. নাহিন উদ্দিন।


বৃহস্পতিবার দুপুরে এক প্রেস রিলিজে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক, অতিরিক্ত এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর আজ সকাল ৭ টার দিকে অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। 


পরে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি তল্লাসী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন দরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করত। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here