রোনালদো পানি খেতে বলায় ৩৩ হাজার কোটি টাকার ক্ষতি কোকাকোলার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৬, ২০২১

রোনালদো পানি খেতে বলায় ৩৩ হাজার কোটি টাকার ক্ষতি কোকাকোলার




সময় সংবাদ ডেস্কঃ

ক্রিশ্চিয়ানো রোনালদো, পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীসংখ্যায় রোনালদোর ধারেকাছে নেই কেউ। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে ৫৩ কোটি মানুষ তাকে অনুসরণ করেন। স্বাভাবিকভাবেই তিনি যা করেন তাই নজর কাড়ে সবার। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোকাকোলার পরিবর্তে পানি খেতে বলেছিলেন এ পর্তুগিজ তারকা। আর তাতেই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির। মাত্র আধঘণ্টার মধ্যে কোকাকোলার ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা খসিয়ে দিয়েছে তার এ বক্তব্য। 

কোকাকোলা এবারের ইউরোর অফিশিয়াল স্পন্সর। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলন টেবিলে নিজেদের কোমল পানীয়ের বোতল রেখেছে প্রতিষ্ঠানটি। তবে এদিন সংবাদ সম্মেলনে এসে কথা শুরুর আগেই টেবিল থেকে কোমল পানীয়র বোতলগুলো সরিয়ে রাখেন এ জুভেন্টাস তারকা। শুধু কোমল পানীয়র বোতল সরিয়েই ক্ষান্ত হননি, তার পরিবর্তে পানির বোতল টেনে নিয়ে তিনি বলেন, ‘পানি খান। কোকাকোলা... (না)।’ 


রোনালদোর এই কাণ্ডে সর্বনাশ হয়ে গেছে কোকাকোলার। গতকাল ইউরোপের স্টক মার্কেট খোলার সময় কোকাকোলার শেয়ারের দর ছিল ৫৬.১০ ডলার। আধঘণ্টা পর পর্তুগালের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শুরু হয়। আর বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষের ঘটনার সঙ্গে সঙ্গে শেয়ারে দর ৫৫.২২ ডলারে নেমে আসে। 


এর মানে শেয়ারবাজারে এক লাফে ১.৬ শতাংশ দাম হারিয়েছে কোকাকোলা। যার মানে প্রতিষ্ঠানের মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে এক লাফে ২৩ হাজার ৮০০ কোটি ডলার হয়ে গেছে! 


ফিটনেস নিয়ে বরাবরই একটু বেশি সচেতন রোনালদো। যে কারণে এ বয়সেও খেলে যাচ্ছেন তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই। নিজের সন্তানের উদাহরণ দিয়ে এর আগেও অনেকবারই কোমল পানীয় ও জাঙ্ক ফুড বর্জনের কথা বলেছেন এ তারকা। 

Post Top Ad

Responsive Ads Here