৩-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই মিশন শেষ বাংলাদেশের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৬, ২০২১

৩-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই মিশন শেষ বাংলাদেশের


 

সময় সংবাদ ডেস্কঃ


ওমানের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে বিশ্বকাপ বাছাইয়ের মিশন শেষ করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশের রক্ষণের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়ে ৩-০ গোলে ম্যাচ জিতেছে মধ্যপ্রাচ্যের দেশটি।  

এর আগে প্রথম লেগে ৪-১ গোলে জিতে ওমান। ফলে বাংলাদেশ যে আজকের ম্যাচে হারবে সেটা অনুমিতই ছিল। সবার কৌতূহল ছিল ওমানকে কত গোলে আটকিয়ে রাখা যায় সেটা দেখার।


এদিন ইনজুরি আর কার্ডের কারণে নিয়মিত একাদশের পাঁচজন ছিল না। ওমানের বিপক্ষে বাংলাদেশ ছিল তারুণ্যনির্ভর দল। মাঠে বাংলাদেশের ফুটবলাররা ওমানের আক্রমণ ঠেকিয়েই সময় পাড় করেছে।


প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করে ওমান। ২২ মিনিটে সংঘবদ্ধ এক আক্রমণ থেকে ওমান এগিয়ে যায় আল গাফরির গোলে। দ্বিতীয়ার্ধে দুই গোলই করেছেন ওমানের আল হাজরি।







ওমানের জয়ের ব্যবধান এর দ্বিগুণ হলেও অবাক হওয়ার ছিল না। দুইবার গোললাইন সেভ করেছেন ইব্রাহিম, পোস্ট আর ক্রসবারে লেগে বল ফিরেছে চারবার। 


পুরো ম্যাচে একবারই মাত্র গোল করার মতো সুযোগ তৈরি করতে পেরেছিল বাংলাদেশ। কর্নার থেকে ইয়াছিন আরাফাতের দারুণ শট হেডের মাধ্যমে দলকে বিপদমুক্ত করেছেন ওমানের গোলরক্ষক।


আট ম্যাচে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। ৫ দেশের মধ্যে বাংলাদেশের স্থান পঞ্চম। আর ওমান ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কাতার। ভারত ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, আফগানিস্তান চার নম্বরে ৬ পয়েন্ট নিয়ে।

Post Top Ad

Responsive Ads Here