বিধিনিষেধের মেয়াদ আরো বাড়তে পারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৬, ২০২১

বিধিনিষেধের মেয়াদ আরো বাড়তে পারে


 

সময় সংবাদ ডেস্কঃ


করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের মেয়াদ আরেক দফা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেয়াদ বাড়ানোর আরো ১০ দিন বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।


সর্বশেষ গত ৬ জুন বিধিনিষেধের মেয়াদ ১০ দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই মেয়াদ শেষ হবে আজ বুধবার মধ্যরাতে। তবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছাড়ানো রোধে এরই মধ্যে সীমান্তের জেলাগুলোতে কঠোর লকডাউন দেয়া হচ্ছে।


চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল বিধি-নিষেধ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত বিধি-নিষেধ হলেও সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর বিধি-নিষেধ ঘোষণা করে সরকার

এক পর্যায়ে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলাচলেরও অনুমতি দেয়া হয়। 

Post Top Ad

Responsive Ads Here