ফাইজার-সিনোফার্মের টিকা আগামী সপ্তাহ থেকে দেয়া শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১৪, ২০২১

ফাইজার-সিনোফার্মের টিকা আগামী সপ্তাহ থেকে দেয়া শুরু


 

সময় সংবাদ ডেস্কঃ


দেশে ফাইজার ও সিনোফার্মের টিকা দেয়া আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলম।

সোমবার দুপুরে তিনি এ তথ্য জানান। তবে ঠিক কত তারিখ থেকে এ টিকা দেয়া হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।


তবে অধিদফতরের কর্মকর্তা সূত্রে জানা গেছে, টিকা নেয়ার জন্য যারা এরই মধ্যে রেজিস্ট্রেশন করেছেন, শুধু তারাই এ টিকা পাবেন। তাদের ফোনে খুব শিগগিরই ম্যাসেজের মাধ্যমে টিকা দেয়ার তারিখ জানানো হবে।


এর আগে, চীনের উপহারের সিনোফার্মের ৬ লাখ ডোজ করোনার টিকা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি উড়োজাহাজ রোববার বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Post Top Ad

Responsive Ads Here