পদ্মা সেতু স্পানে ধাক্কা, অস্বীকার বিআইডব্লিউটিসির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

পদ্মা সেতু স্পানে ধাক্কা, অস্বীকার বিআইডব্লিউটিসির

 



সময় সংবাদ ডেস্কঃ



পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লেগে একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড বা মাস্তুল ভেঙে গেছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা অস্বীকার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের দেওয়ান বলেন, অনেক সাংবাদিক আমাকে ফোন করেছে, আমি শুনেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা



বলেছি। তারা বলেছে, পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কার কোনো ঘটনা ঘটেনি। আমি লোক পাঠিয়েছি ঘটনাস্থলে।


বিআইডব্লিউটিসি'র মেরিন কর্মকর্তা আহমেদ আলী জানান, আসলে ফেরির স্পেনে ধাক্কার ঘটনা ঘটেনি। সকালবেলা আমাদের একটি ফেরি পাটুরিয়া ঘাটে যাচ্ছিল শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে। ফেরি চলাচল বন্ধ রয়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মাসেতুর নিচে দিয়ে যাওয়ার সময় ফ্ল্যাগ স্ট্যান্ড উপরে এবং নিচে করা যায়, তা নিচু করা হয়। এতে পদ্মাসেতুর স্প্যানের সঙ্গে কোনো ধাক্কা বা ঘষা লাগেনি। 


বিআইডব্লিউটিসি'র উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, আসলে ফেরিতে কোনো ধাক্কা লাগার ঘটনা ঘটেনি। যেটা আপনার শুনেছেন সেটা চোখে দেখার ভুল হতে পারে। মেরিন কর্মকর্তা জানিয়েছেন যে ফ্ল্যাগ স্ট্যান্ড কথা বলছেন সেটা উপর-নীচ করা যায়। পদ্মা সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় পরিচালক ওইটা নিচু করে ফেলে। যার জন্য কোন ধাক্কা বা সংস্পর্শ লাগেনি।

Post Top Ad

Responsive Ads Here