সেগুনবাগিচায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

সেগুনবাগিচায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার


 



সময় সংবাদ ডেস্কঃ



 রাজধানীর সেগুনবাগিচায় নাভানা সিএনজি পাম্পের পাশে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সিয়াম ও রাকিব নামে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারা ওই পাম্পের কর্মচারী বলে জানা গেছে।


শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে নাভানা সিএনজি পাম্পে গাড়ির ভেতরে দুই কর্মচারীর মরদেহ পাওয়া গেছে। গাড়িটি কাপড় দিয়ে ঢাকা ছিল।


ধারণা করা হচ্ছে, ভেতরে অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হতে পারে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here