কক্সবাজারে অপহৃত রোহিঙ্গা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

কক্সবাজারে অপহৃত রোহিঙ্গা উদ্ধার


 



জেলা প্রতিনিধিঃ



কক্সবাজারের টেকনাফের শালবাগান শরণার্থী ক্যাম্প এলাকা থেকে অপহৃত নাজিম উদ্দিন নামে এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে (এপিবিএন)পুলিশ সদস্যরা। এ সময় তিন অপহরণকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ভিকটিম ক্যাম্পের ব্লক-ই/৫ এর বাসিন্দা আবুল কালামের ছেলে।


আটক অপহরণকারীরা হলেন, শালবাগান ক্যাম্পের বাসিন্দা দুদু মিয়ার ছেলে আবুল কাশেম, ছিদ্দিকের ছেলে নুর কামাল বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মোঃ কাউসার ওরফে হাফেজ ইউনুস।


১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ২৯ আগস্ট রোববার বিকেলে শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের থেকে সন্ত্রাসী ত্বোহা গ্রুপের ৮/৯জন সশস্ত্র সন্ত্রাসীরা নাজিম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে। ঘটনার পর থেকে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।


অভিযানের তৎপরতায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে একই ক্যাম্পের ব্লক-২ এর ছড়ার পাড়ে রেখে পালিয়ে যাওয়ার সময় তিন অপহরণকারীকে আটক করা হয়েছে। এসময় ওই এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। 


এছাড়া ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পের মাদক ব্যবসাসহ ক্যাম্প এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী অনেক অপকর্মের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here