চীনের সিনোফার্ম থেকে কেনা প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

চীনের সিনোফার্ম থেকে কেনা প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে


 



নিজস্ব প্রতিবেদকঃ



 চীনের সিনোফার্ম থেকে কেনা প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা এসে পৌঁছায়। 

মঙ্গলবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক। 


তিনি বলেন, সিনোফার্মের ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা সোমবার রাত ২টা ১০ মিনিটে দেশে পৌঁছেছে। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বেক্সিমকোতে নিয়ে যাওয়া হবে। সেখানে এ ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। 


এর আগে, সিনোফার্মের ২০ লাখ টিকা আসার কথা জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। 

Post Top Ad

Responsive Ads Here