সময় সংবাদ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বাহারছড়ার গহীন পাহাড়ের ভেতর মানুষের কঙ্কাল পাওয়া গেছে। প্রাথমিকভাবে কাপড় এবং বেল্ট দেখে লাশটি উপজেলার বাহারছড়াস্থ উত্তর শিলখালী এলাকার ছালেহ আহমেদের ছেলে সিএনজি চালক মাহমুদুল করিমের বলে শনাক্ত করে তার পরিবার।
বৃহস্পতিবার বনবিভাগ ঝোপঝাড় পরিস্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা মাথার খুলি ও কঙ্কাল দেখতে পায়।
বনবিভাগ ঝোপঝাড় পরিষ্কার করার সময় হঠাৎ অস্বাভাবিক কিছু দেখতে পায় অনিল চাকমা নামে এক পরিচ্ছন্নতা কর্মী। তিনি ভয় পেয়ে অপর সঙ্গীকে নিয়ে অগ্রসর হলে একে একে মাথার খুলি, পরিহিত কাপড়, বেল্টসহ একটি পূর্ণাঙ্গ মানুষের কঙ্কাল পাওয়া যায়। তাৎক্ষণিক তারা বিষয়টি স্থানীয় বনবিভাগকে অবহিত করলে তারা বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছুটে আসে দেড় মাস আগে অপহৃত মাহমুদুল করিমের পরিবার। তারা এসে উদ্ধারকৃত কাপড় আর বেল্ট দেখে কঙ্কালটি মাহমুদুল করিমের বলে নিশ্চিত হন।
পরবর্তীতে বাহারছড়া তদন্ত কেন্দ্র ও হোয়াইক্যাং ফাঁড়ির একদল পুলিশ সদস্য কঙ্কালটি টেকনাফ মডেল থানায় নিয়ে গেছেন ।

