জলাশয় থেকে চিনা নাগরিকের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১

জলাশয় থেকে চিনা নাগরিকের লাশ উদ্ধার


 




জেলা প্রতিনিধিঃ


চট্টগ্রামের বাঁশখালীতে জলাশয় থেকে জিই কিংওয়েন নামে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গণ্ডামারা এলাকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।

জিই কিংওয়েন তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান মাউমিং কোম্পানির সহযোগী সিপিপি কোম্পানির অধীনে কর্মরত ছিলেন। পাইপ মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।


জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে কর্মস্থল থেকে খাবার খেতে বেরিয়ে আর ফেরেননি জিই কিংওয়েন। পরে দুপুর পর্যন্ত তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানায় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় জিডি করা হয়। 


বাঁশখালী থানার ওসি শফিউল কবীর বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here