করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় কমেছে মৃতু সংখ্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় কমেছে মৃতু সংখ্যা


 


নিজস্ব প্রতিবেদকঃ


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে।


২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here