বোয়ালমারীতে যুবলীগের শোক দিবসের আলোচনাসভা ও মিলাদ মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

বোয়ালমারীতে যুবলীগের শোক দিবসের আলোচনাসভা ও মিলাদ মাহফিল

বোয়ালমারী আব্দুর রহমানের পক্ষে শোক দিবসের আলোচনাসভা


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী( ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ আগস্ট) বেলা দুইটায় স্থানীয় ডাকবাংলোয় অনুষ্ঠিত এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু।


জেলা যুবলীগের সদস্য, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ মো. সেলিমুজ্জামান লিটুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার, জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হেমায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আলিম মোল্যা,শাহজাহান মিয়া, মাহিদুল হক, রূপাপাত ইউনিয়ন আ'লীগের সভাপতি কোবাদ হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. দাউদুজ্জামান দাউদ, যুবলীগ নেতা ওবায়দুর রহমান মৃধা,ওবাইদুর সরদার,ওহিদুর রহমান,আল মামুন রনী, পৌর যুবলীগের আহবায়ক মো. রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here