মেয়ে সন্তান হওয়ায় পানিতে ফেলে হত্যা, মা গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৪, ২০২১

মেয়ে সন্তান হওয়ায় পানিতে ফেলে হত্যা, মা গ্রেফতার


 


সময় সংবাদ ডেস্কঃ


মেয়ে হওয়ায় ১৯ দিনের সন্তানকে খালের পানিতে ফেলে দেন মা। নিজ সন্তানকে হত্যার দায়ে পুলিশ রত্না আক্তারকে গ্রেফতার করেছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।   


নিহত শিশু রাবেয়া একই এলাকার কাতার প্রবাসী মজিবুর রহমানের একমাত্র মেয়ে। এ ঘটনায় নিহতের দাদা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানার হত্যা মামলা করেছেন।


নিহতের দাদা বাচ্চু মিয়া বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আমারা বাড়ির পাশের একটি জমিতে কাজ করতে যাই। কিছুক্ষণ পর রত্না আক্তারের চিৎকার শুনে বাড়ি গিয়ে শুনি রাবেয়াকে পাওয়া যাচ্ছে না। পরে সবাই মিলে বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকি। সারা দিন কোথাও না পেয়ে সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় একটি জিডি করি।

শুক্রবার সকালে বাড়ির পাশের খালে মরদেহ ভেসে উঠলে স্থানীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে নিহতের মা রত্না আক্তার পুলিশের কাছে স্বীকার করেন, প্রথম সন্তান মেয়ে হওয়ায় স্বজনদের অজান্তে বাড়ির পাশে খালে ফেলে দেনে তিনি। এ মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here