এসএসসি ও এইসএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১১, ২০২১

এসএসসি ও এইসএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী




সময় সংবাদ ডেস্কঃ



 করোনাভাইরাসের সংক্রমণ কমলে নভেম্বের-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

বুধবার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের আলাপকালে এ কথা বলেন তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের। এছাড়া এখনই অটোপাসের চিন্তা নয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর -ডিসেম্বরে পরীক্ষা নেয়া হবে।


গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দিলে ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়। করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সবশেষ চলমান সাধারণ ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

























Post Top Ad

Responsive Ads Here