সময় সংবাদ ডেস্কঃ
চট্টগ্রামে করোনায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন নগরীর ও চারজন উপজেলার। এছাড়া শনাক্ত হয়েছেন ৭৭২ জন।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিএল) এবং ইপিক হেলথ কেয়ারে দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৭৭২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ৪৪৪ জন, লোহাগাড়ার তিনজন, সাতকানিয়ার ২৪ জন, বাঁশখালীর আটজন, আনোয়ারার ৩৫ জন, চন্দনাইশের আটজন, পটিয়ার আটজন, বোয়ালখালীর ৫৩ জন, রাঙ্গুনিয়ার দুইজন, রাউজানের ৬২ জন, ফটিকছড়ির ২৬ জন, হাটহাজারীর ৭৫ জন, সীতাকুণ্ডের ১৭ জন ও মিরসরাইয়ের সাতজন একজন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৬৮ হাজার ৩৩৮ জন ও উপজেলা পর্যায়ে ২৪ হাজার ৩৪১ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬৭৯ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৯৪ জন। এরমধ্যে নগরীর ৬৩৯ জন ও উপজেলার ৪৫৫ জন রয়েছেন।

