সময় সংবাদ ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময় নতুন করে শনাক্ত হন ১০ হাজার ৪২০ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

