রিক্সা চালকের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১

রিক্সা চালকের লাশ উদ্ধার

 








মধুখালী উপজেলা প্রতিনিধিঃ



বুধবার (১২ আগস্ট) রাতে ফরিদপুরের মধুখালীতে এক রিক্সা চালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. মালেক শেক(৬৫)। বাড়ি মধুখালী পৌর সভার ৩নং ওয়ার্ডের পূর্ব গোন্দারদিয়া গ্রামে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১ টায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মালেকের ছেলে শহিদুল ইসলাম বলেন, আমার পিতা প্রতিনিয়ত রাতের বেলায় মধুখালী রেলগেট, বাসস্ট্যান্ড এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাত সাড়ে সাতটায় রিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্যাসদি এলাকার মৃত মজনু মুন্সির বাড়ির পুকুর পাড়ে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ব্যাটারি চালিত রিক্সাটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ফেলে গেছে।

গোন্দারদিয়া গ্রামের মো.নজরুল ইসলাম জানান, লোকটি খুব কষ্ট করতেন। সাদামাটা ভাবে চলতেন। যে যা ভাড়া দিতেন তা নিয়েই সন্তুষ্ট থাকতেন। কখনও ভাড়া নিয়ে বাকবিতন্ডা করতেন না। নিহত মালেকের পিতা, স্ত্রী,তিনটি ছেলে ও ২ টি মেয়ে রয়েছে।

মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের নিকট হতে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Post Top Ad

Responsive Ads Here