যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনে চীনের সাথে একটি সমঝোতা চুক্তি সোমাবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৪, ২০২১

যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনে চীনের সাথে একটি সমঝোতা চুক্তি সোমাবার

 


নিজস্ব প্রতিবেদকঃ


যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনে চীনের সিনোফার্ম ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আগামী ১৬ আগস্ট সোমাবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

বাংলাদেশের চীনা দূতাবাস থেকে জানানো হয়, আগামী সোমবার দুপুর ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস'র মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর হবে।


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানিয়েছিলেন, যৌথ টিকা উৎপাদনের চুক্তিপত্র তৈরি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তা সম্পন্ন হবে।

Post Top Ad

Responsive Ads Here