মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১১, ২০২১

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩ জন

 



সময় সংবাদ ডেস্কঃ


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।


ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ৮৫ গ্রাম ৯৬ পুরিয়া হেরোইন, ২৩০ গ্রাম গাঁজা ও ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।


গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

Post Top Ad

Responsive Ads Here