চিকিৎসককে পিটিয়ে ডাকাতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১১, ২০২১

চিকিৎসককে পিটিয়ে ডাকাতি


 


জেলা প্রতিনিধিঃ


পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসকদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে ঢুকে একজন চিকিৎসককে পিটিয়ে আহত করে ডাকাতি হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। 

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ডাকাতরা আলমারি খুলে নগদ ৫২ হাজার টাকা, একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়।


পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ডা. সানজিদা আজাদ শিখার ফ্ল্যাটে এ ঘটনা ঘটেছে।


পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, ডা. সানজিদা আজাদ শিখা পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি কোয়ার্টারের একটি ভবনের নিচের তলায় একা থাকতেন।


বুধবার ভোরে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য নিয়ে বাসার জানালার গ্রিল কেটে তারা বাসায় প্রবেশ করে। এ সময় ডা. সানজিদা আজাদ শিখা বিষয়টি টের পেয়ে ডাকাতিতে বাধা দিতে গিলে ডাকাতেরা তাকে মারধর করে।  


ডা. সানজিদা বর্তমানে তার বাসাতেই চিকিৎসাধীন বলেও জানান রঞ্জন অধিকারী। 


ওসি মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ডা. সানজিদা আজাদ শিখা। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।

Post Top Ad

Responsive Ads Here