আজ থেকে চালু হয়েছে ব্যাংক লেনদেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১১, ২০২১

আজ থেকে চালু হয়েছে ব্যাংক লেনদেন

 



সময় সংবাদ ডেস্কঃ



করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ আজ বুধবার থেকে উঠে গেছে। ফলে আজ থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। খোলা হয়েছে সব শাখা ও অফিস।

গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে একটি নির্দেশনায় বলা হয়েছে, আজ থেকে প্রতিদিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


এতে আরো বলা হয়েছে, ১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।


করোনার কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, বুধবার থেকে তার কোনওটাই কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও নির্দেশনায় বলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here